© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খোকার মৃত্যুতে ডিএসসিসিতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা

শেয়ার করুন:
খোকার মৃত্যুতে ডিএসসিসিতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা
own-reporter
০৭:২৪ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে এই ছুটি ঘোষণা করা হয়। বুধবার ডিএসসিসি সূত্র জানায়, ছুটি ঘোষণার ফলে বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ডিএসসিসি কর্তৃপক্ষ সকলকে ওই জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে এই ছুটি ঘোষণা করা হয়।

বুধবার ডিএসসিসি সূত্র জানায়, ছুটি ঘোষণার ফলে বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ডিএসসিসি কর্তৃপক্ষ সকলকে ওই জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

গত ৪ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তিনি সেখানে ক্যানসারের চিকিৎসা করাচ্ছিলেন।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রয়াত খোকার রুহের মাগফিরাত কামনাসহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন