© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
own-reporter-rajshahi
০৭:৩৭ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এর আগে, মঙ্গলবার রাতে ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এর আগে মঙ্গলবার রাতে ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল ও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd/undergraduate/) পাওয়া যাবে।

‘সি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর প্রফেসর মো. একরামুল হামিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে ভর্তির জন্য বিবেচিত হবে না।

পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রথম প্রকাশিত মেধা তালিকার শিক্ষার্থীদের ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে অফিস চলাকালীন ভর্তির সব কার্যক্রম শেষ করতে হবে।

ভর্তির সময় প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিষয় পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশিট, এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন