রংপুরে পুলিশের ই-ট্রাফিকিং পদ্ধতি চালু

নিরাপদ সড়কের জন্য নতুন আইন বাস্তবায়নে রংপুর রেঞ্জ পুলিশ ই-ট্রাফিকিং পদ্ধতি চালু করেছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে পদ্ধতিটির উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

রংপুর রেঞ্জ ডিআইজি বলেন, নিরাপদ সড়ক সবাই চায়। কিন্তু তা বাস্তবায়ন করতে যে আইনের প্রয়োগ জরুরি, তা অনেকেই মানতে চান না। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কারো বিরুদ্ধে নয়। যারা আইন অমান্যকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতেই এই আইন সরকার পাশ করেছে।

তিনি বলেন, রংপুর বিভাগে নিরাপদ সড়ক গড়তে সবার সচেতনতার পাশাপাশি আইনও মানা দরকার। চালকরা সচেতন হলে দুর্ঘটনা অনেক কমে আসবে। দুজনের বেশি মোটরসাইকেলে না ওঠার অনুরোধ করছি।

এ পদ্ধতির মাধ্যমে একই সঙ্গে রেঞ্জের অধীন সব জেলায় যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষা এবং তাৎক্ষণিক জরিমানা নেয়া যাবে বলে জানান তিনি।

উদ্বোধনীতে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর মোটর মালিক-শ্রমিক নেতা ও আইসিটির সংশ্লিষ্টরা। এসময় নিরাপদ সড়ক গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার সকল পুলিশ সুপারসহ পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026