তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ৫৬ শতাংশ কাজ সম্পন্ন

নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্পের কাজ ৫৬ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে এই সেতুটির কাজ পুরোপুরি শেষ হতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নারায়ণগঞ্জের সৈয়দপুর-মদনগঞ্জ এলাকাকে যুক্ত করবে এই সেতু। বাংলাদেশ ও সৌদি আরব সরকারের অর্থায়নে এই সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ বাংলাদেশ টাইমসকে বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই সেতুর কাজ শুরু হয়েছে। প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু এই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। তাই সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে অনুমোদন চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সেতুর জন্য বরাদ্দ ৫৯৯ কোটি ২৭ লাখ টাকা। এই বাজেটের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করছি। এখন পর্যন্ত সেতুটির জন্য খরচ হয়েছে ৩৩৪ কোটি ২১ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পশ্চিম প্রান্তে শহরের সৈয়দপুর ও পূর্ব প্রান্তে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকাকে সংযোগ করছে এই সেতু। সেতুর দৈর্ঘ্য ১,২৯০ মিটার। যার মধ্যে ৪০০ মিটার মূল সেতু এবং আর ৮৯০ মিটার হচ্ছে রাস্তার দুই পাশের ভায়াটেক্ট। সেতুটি চার লেন বিশিষ্ট। সেতুটির দুই পাশে ফুটপাত ও রিকশা চলাচলের জন্য পৃথক লেন থাকবে।

 

টাইমস/টিআর/এসআই

Share this news on:

সর্বশেষ

img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026