ভোলায় বুলবুলের তাণ্ডবে আহত ২০, বিধ্বস্ত ঘরবাড়ি

ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ২০ জন আহত হয়েছেন। এ সময় ঝড়ের কবলে পড়ে ৩০টি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

গুরুতর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। তবে তুলনামূলকভাবে কম আহত কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে লালমোহন উপজেলার গজারিয়া, চর উম্মেদ, লর্ড হার্ডিঞ্জ ও চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকায় মালামালের এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ওইসব এলাকাতেই গাছ ও ঘরবাড়ি ধসে ২০ জন আহত হয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকে দুই বাণ্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়াও গুরুতর আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য দেওয়া হবে নগদ দশ হাজার টাকা।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ লাখ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাছাড়া মুজিব কিল্লায় লক্ষাধিক গবাদি পশু নিরাপদ আশ্রয়ে রয়েছে।

শনিবার রাত থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডব মধ্যরাত পর্যন্ত বজায় ছিল। রোববার সকাল থেকে ঝড় শান্ত হলেও এর প্রভাবে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বইতে দেখা গেছে।

 

টাইমস/এনজে/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026