© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে দুই ছাত্রীকে বাল্যবিবাহ দিতে চাওয়ায় ৫ জনের কারাদণ্ড

শেয়ার করুন:
যশোরে দুই ছাত্রীকে বাল্যবিবাহ দিতে চাওয়ায় ৫ জনের কারাদণ্ড
district-correspondent
০৬:৫৩ পিএম | ২১ নভেম্বর, ২০১৯

দুই ছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার সময় পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলায় শালবরাট ও ঠাকুরকাঠি গ্রামে অভিযান চালিয়ে দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তানিয়া আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দুই ছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার সময় পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলায় শালবরাট ও ঠাকুরকাঠি গ্রামে অভিযান চালিয়ে দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তানিয়া আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তানিয়া আফরোজ বলেন, এক কলেজছাত্রী এবং এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে কলেজছাত্রীর দাদার ১৫ দিন ও মায়ের ৭ দিন এবং স্কুলছাত্রীর বাবার এক মাস ও তার দুই সহযোগীর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন