© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ আটক

শেয়ার করুন:
ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ আটক
district-correspondent
০৪:৩২ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

ফরিদপুর সদরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত সামাদ মোল্লাকে আটক করে কোতয়ালি থানা পুলিশ।

ফরিদপুর সদরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযুক্ত সামাদ মোল্লাকে আটক করে কোতয়ালি থানা পুলিশ।

ভিকটিমের বাবা দিনমজুর অভিজিত সরকার জানান, শনিবার বিকালে পাশের বাড়ির ফ্রিজে রাখা মাংস ও পানি আনতে শিশুটির মা ও বোন বাড়ির বাহিরে যান। বাড়িতে ফিরে শিশুটির মা দেখতে পান প্রতিবেশি সামাদ মোল্লা শিশুটিকে ধর্ষণ করছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা সামাদকে আটক করে।

শিশুটির মা ফুলী রানী দাস জানান, প্রতিবেশী সামাদ তাদের বাসায় প্রায় যাতায়াত করতেন। ‘নানা’ সম্বোধন করায় আদরের অজুহাতে শিশুটিকে কোলে নিতেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, অভিযোগ পেয়ে রাতেই সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন