© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে জুয়াড়ি-মাদকবিক্রেতাসহ গ্রেপ্তার ১২

শেয়ার করুন:
সিলেটে জুয়াড়ি-মাদকবিক্রেতাসহ গ্রেপ্তার ১২
own-reporter-sylhet
০৭:১৩ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক।

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক।

গ্রেপ্তার সাত জুয়াড়ি হলেন- হেমু মাঝপাড়া গ্রামের মৃত আজিদ আলীর ছেলে হারুন (৩০), আব্দুল আলীর ছেলে সোহেল আলী (২২), মৃত সোয়াব আলীর ছেলে আব্বাস আলী (২৬), হেমু মাঝেরটুক গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে সোহেল পীর (২৭)।

তাদেরকে পাঁচ নম্বর ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া থেকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ এলাকা থেকে পাঁচ মাদকবিক্রেতাকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- কানাইঘাট উপজেলার মইনা গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে সারোয়ার হোসেন ওরফে সোহাগ (৩০), নয়ামাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২১), গাজীপুর গ্রামের নুরুল আমীনের ছেলে রোহেল আহমদ (২২), মৃত মোবারক আলীর ছেলে গিয়াস উদ্দিন (২৮), গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদ গ্রামের জিলাল উদ্দিনের ছেলে ফখর উদ্দিন (১৯)।

 

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন