© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনোয়ারায় আগুনে পুড়ল দোকান ও মাদ্রাসা

শেয়ার করুন:
আনোয়ারায় আগুনে পুড়ল দোকান ও মাদ্রাসা

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০৪:৩৭ পিএম | ২৮ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামের আনোয়ারার অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও একটি মাদ্রাসা পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর চৌরাস্তা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও একটি মাদ্রাসা পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর চৌরাস্তা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন