© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে নৌ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

শেয়ার করুন:
বরিশালে নৌ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
own-reporter-barisal
০৩:০৩ পিএম | ৩০ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশের মতো বরিশালেও ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছে নৌ শ্রমিকরা। শনিবার ভোর থেকে বরিশাল নদী বন্দর হতে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশের মতো বরিশালেও ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছে নৌ শ্রমিকরা।

শনিবার ভোর থেকে বরিশাল নদী বন্দর হতে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বরিশাল লঞ্চ শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী হাওলাদার জানান, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ঘোষিত ১১ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে নৌযান শ্রমিক ও কর্মচারীদের খোরাকি ভাতা ফ্রি করা। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করা। মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষায় ও ডিপিডিসি প্রশিক্ষণ কেন্দ্রের সব প্রকার অনিয়ম বন্ধ করা। কোর্স চলাকালে শ্রমিকদের ছুটি বাধ্যতামূলক করা। নৌ শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল করা। নৌপথে মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ করা। বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ করা। কর্মস্থলে দুর্ঘটনায় নৌ শ্রমিকের মৃত্যু হলে ১২ লাখ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেয়া।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন