© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু: চালকসহ তিনজনের যাবজ্জীবন

শেয়ার করুন:
বাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু: চালকসহ তিনজনের যাবজ্জীবন
own-reporter
০৩:২৯ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খাতুন মীম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালতে। রায়ে জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খাতুন মীম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জাবালে নূর পরিবহনের চালক মাসুম বিল্লাহ, আরেক চালক জোবায়ের সুমন ও হেলপার কাজী আসাদ।
এছাড়া জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম ও হেলপার এনায়েত হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র‍্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহত হন। এছাড়াও আহত হন আরও ৯ জন।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

পরে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। ২৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য করেন বিচারক। এ মামলায় ৪১ জন সাক্ষীর মধ্যে ৩৭ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন