© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বাসায় মিলল হাত বাঁধা, গলায় তার প্যাঁচানো নারীর লাশ

শেয়ার করুন:
চট্টগ্রামে বাসায় মিলল হাত বাঁধা, গলায় তার প্যাঁচানো নারীর লাশ
own-reporter-chattogram
০১:২০ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন স্বামী। সোমবার সকালে ঝাউতলা ডিজেল কলোনীর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন স্বামী।

সোমবার সকালে ঝাউতলা ডিজেল কলোনীর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম রোজি আক্তার (২০)। তিনি খুলশী ঝাউতলা এলাকায় বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার স্বামী রেজাউল করিমও (২৮) একই প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আবুল মনসুরের ছেলে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গত ফেব্রুয়ারি মাসে রেজাউল ও রোজির বিয়ে হয়। দুজনই বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী। গত মার্চে ঝাউতলা ডিজেল কলোনির আবুল কাশেমের কাছ থেকে ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন এই দম্পতি।সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহতের লাশ হাত বাঁধা, গলায় তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। মাথায় আঘাতের পর রোজিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার স্বামী রেজাউলকে পাওয়া যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। তাকে পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন