© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসমানীনগরে হাওরে মিলল তরুণীর মস্তকবিহীন লাশ

শেয়ার করুন:
ওসমানীনগরে হাওরে মিলল তরুণীর মস্তকবিহীন লাশ
own-reporter-sylhet
০১:৪৭ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৯

সিলেটের ওসমানীনগরের একটি হাওর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ২০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের ওসমানীনগরের একটি হাওর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ২০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বুরঙ্গা ইউনিয়নের প্রথমপাশা ঝুগিডুরা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, সোমবার রাতে স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঝুগিডুরা হাওরে পানির মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তরুণীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক পূর্বে লাশটি হাওরে গুম করে রাখা হয়েছিল।

ওসি বলেন, এ ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করবে। তরুণীর পরিচয় শনাক্ত ও তার বিচ্ছিন্ন মস্তকের সন্ধান করবে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন