গাজীপুরে বালুর নিচে ছেলের লাশ পেলেন বাবা
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের নির্মাণাধীন একটি কারখানার বালুর নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জাহিদ হাসান দুর্জয়। বয়স ১১ বছর। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুর্জয় বিধায় গ্রামের আকতার হোসেনের ছেলে। সে তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের নির্মাণাধীন একটি কারখানার বালুর নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জাহিদ হাসান দুর্জয়। বয়স ১১ বছর। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দুর্জয় বিধায় গ্রামের আকতার হোসেনের ছেলে। সে তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকালে জাহিদ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়।
পরবর্তীতে শুক্রবার সকালে তার দাদী কমলা খাতুন ও বাবা বাড়ির পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি কারখানার (চায়না প্রজেক্টের) সীমানা প্রাচীরের ভেতর বালুর নিচে পুঁতে রাখা তার মরদেহ খুঁজে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে জানান শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া।
টাইমস/টিএইচ