© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীর গায়ে হাত, চট্টগ্রামে বাস থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
নারীর গায়ে হাত, চট্টগ্রামে বাস থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০১:২৫ পিএম | ১১ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামের বাকালিয়ায় বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল হোসেন (২৫)। বুধবার সকালে নগরীর শাহ আমানত সেতুর বাকলিয়া অংশে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের বাকালিয়ায় বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল হোসেন (২৫)।

বুধবার সকালে নগরীর শাহ আমানত সেতুর বাকলিয়া অংশে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। সে একটি স্পিনিং মিলে কাজ করতো।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, বাস থেকে দ্রুত নামতে গিয়ে ওই যুবক পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়েছেন। তবে কেউ কেউ অভিযোগ করছেন, ওই যুবক বাসের এক নারী যাত্রীর গায়ে হাত দিয়েছিলেন। ওই নারী চিৎকার করলে সে বাস থেকে লাফ দেয়।

তিনি বলেন, এ ঘটনায় ওই বাসের হেলপার আজিজ ওরফে সাকিব (২৫) এবং দুই নারীসহ মোট চার জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন