বরিশালে চার লঞ্চ থেকে ১২শ কেজি জাটকা জব্দ
বরিশালের কালাবদর নদীতে চারটি লঞ্চে অভিযান চালিয়ে ১২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
বরিশালের কালাবদর নদীতে চারটি লঞ্চে অভিযান চালিয়ে ১২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার ভোরে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামতের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম বুধবার ভোরে অভিযান শুরু করে। একপর্যায়ে তারা কালাবদর নদীতে অবস্থান নিয়ে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালায়। এসময় ভোলা ও মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে আসা অন্তত চারটি লঞ্চ থেকে ১২’শ কেজি জাটকা উদ্ধার করে। কিন্তু জাটকা পরিবহনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন- উদ্ধার জাটকাগুলো বরিশালে এনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
টাইমস/এইচইউ