© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩

শেয়ার করুন:
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩
own-reporter
১২:২৬ পিএম | ১২ ডিসেম্বর, ২০১৯

ঢাকার কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জাহাঙ্গীর, ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম, জাকির হোসেন, ফয়সাল, মেহেদী ও আব্দুর রাজ্জাক।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধদের মধ্যে অধিকাংশেরই ৯০ শতাংশ বার্ন রয়েছে।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে একজন নিহত, দগ্ধ ৩২

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন