© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে চার ঘর  

শেয়ার করুন:
গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে চার ঘর   

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০২:৪১ পিএম | ২২ ডিসেম্বর, ২০১৯

গাজীপুরের সাইনবোর্ড এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের সাইনবোর্ডের বাদে কলমেশ্বর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরের সাইনবোর্ড এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের সাইনবোর্ডের বাদে কলমেশ্বর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ুই বলেন, স্থানীয় ইব্রাহিম প্রধানিয়ার বাড়ির ফ্রিজে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে বাড়ির চারটি ঘর, ফ্রিজ, টিভি, বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন