© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার গণধর্ষণ মামলার আসামি

শেয়ার করুন:
বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার গণধর্ষণ মামলার আসামি
own-reporter-chattogram
০২:৫৮ পিএম | ২২ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামের বাঁশখালীতে গণধর্ষণ মামলার আসামি জসিমউদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রামের বাঁশখালীতে গণধর্ষণ মামলার আসামি জসিমউদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি উপজেলার পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও একটি ছুটিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালের ১৯ আগস্ট উপজেলার চাম্বল এলাকায় এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। সেই মামলার প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া বলে জানান তিনি।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন