© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেপ্তার করার এখতিয়ার নেই দুদকের: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
গ্রেপ্তার করার এখতিয়ার নেই দুদকের: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

own-reporter
০৫:৪৮ পিএম | ০৬ জানুয়ারি, ২০২০

কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি একথা বলেন।

কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি একথা বলেন।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাউকে গ্রেপ্তার করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। গ্রেপ্তারের ক্ষমতা কেবল আইনশৃঙ্খলা বাহিনীরই রয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে দুদক। তারা (আইনশৃংখলা বাহিনী) আইনগত ব্যবস্থা নেবে।

প্রধানমন্ত্রী বলেন, কাউকে ধরে নিয়ে হাজতখানা বানিয়ে সেখানে আটক রাখা দুদকের কাজ নয়। এ কথাটা মাথায় রাখতে হবে যে, যার যা কাজ তার তা করতে হবে।

উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের দাবি অনুযায়ী বিআরটিএ, বিআইডব্লিউটিএ, মাদক নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন কমিশনে ইতোমধ্যে পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। অন্য যেসব জায়গায় পুলিশের প্রতিনিধি থাকা দরকার সেসব জায়গায় আমরা ধারাবাহিকভাবে নিয়োগ দেব।

তিনি বলেন, পুলিশে জনবল বাড়ানো হয়েছে। পদোন্নতির সুযোগসহ তাদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। চাওয়ার আগেই আপনাদের (পুলিশ) সব দেয়া হয়েছে। তারপরও যদি কোনো দাবি থাকে, সেটা পর্যালোচনা করে মেটানো হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন