© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে ‘ভিটামিন এ’ ক্যাম্পেইন শনিবার

শেয়ার করুন:
সারাদেশে ‘ভিটামিন এ’ ক্যাম্পেইন শনিবার
own-reporter
০৭:১৬ পিএম | ০৯ জানুয়ারি, ২০২০

সারাদেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।

তিনি জানান, এবার সারাদেশে ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে রাজধানীর সিটি নির্বাচন এবং ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি চালানো হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় শিশুদের ভরপেটে ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে আসতে হবে।’

 

টাইমস/এসএন/আরএ

মন্তব্য করুন