© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ১৯২০ কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

শেয়ার করুন:
খুলনায় ১৯২০ কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ
own-reporter-khulna
০৫:০০ পিএম | ১০ জানুয়ারি, ২০২০

খুলনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১৯২০ কন্ঠে ভেসে ওঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। দিবস উপলক্ষে ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্যে ১৯২০ জন শিশু শিক্ষার্থী এই ভাষণে সম্মিলিত ভাবে অংশ নেয়। শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে এই ভাষণের আয়োজন করে জেলা প্রশাসন। ভাষণ শেষে শিশু শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।

খুলনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১৯২০ কন্ঠে ভেসে ওঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। দিবস উপলক্ষে ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্যে ১৯২০ জন শিশু শিক্ষার্থী এই ভাষণে সম্মিলিত ভাবে অংশ নেয়।

শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে এই ভাষণের আয়োজন করে জেলা প্রশাসন। ভাষণ শেষে শিশু শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।

খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মুইদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন/টিএইচ

মন্তব্য করুন