© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত  

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত   

ছবি সংগৃহীত

district-correspondent
০৭:২৯ পিএম | ১১ জানুয়ারি, ২০২০

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাবুল ইসলাম বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ভোরে পাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন সাবুল ইসলাম। এসময় বিএসএফ গুলি ছুড়লে সাবুল আহত হন। পরে আহতাবস্তায় তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন