যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিন নারী নিহত

যশোর শহরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও বাড়ির দেয়ালে ধাক্কা লেগে দুইবোনসহ এক পরিবারের তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তানিমা ইয়াসমিন পিয়াশা (২৫) তার বোন শহরের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০), একই এলাকার বাসিন্দা পিয়াসার খালাতো ভাই মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)।

আহতরা হলেন- পিয়াশার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি, জ্যোতির বন্ধু হৃদয় (২৮) ও শাহিন হাসান (২৩)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক তাসনীম আহমেদ বলেন, জ্যোতি ও পিয়াশার বিবাহোত্তর সংবর্ধনা উপলক্ষে জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা দেখার পর ছয়জন শহরে ঘুরতে বের হন। রাত সাড়ে ১২টার দিকে গাড়িটি শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটি ও বাড়ির প্রাচীরে ধাক্কা খায়। এতে গাড়ির একটি অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকারচালক শফিকুল ইসলাম জ্যোতি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026