© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলে হত্যার আসামি নিহত

শেয়ার করুন:
বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলে হত্যার আসামি নিহত
own-reporter-chattogram
১২:৫৯ পিএম | ২৬ জানুয়ারি, ২০২০

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলেকে হত্যার আসামি এক জলদস্যু নিহত হয়েছে। তার নাম মোরশেদ আলম (৩৫)।

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জেলেকে হত্যার আসামি এক জলদস্যু নিহত হয়েছে। তার নাম মোরশেদ আলম (৩৫)।

রোববার ভোরে উপজেলার বাণীগ্রামের লটমনি পাহাড়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ।

নিহত মোরশেদ বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, তার বিরুদ্ধে তিনটি হত্যা, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে। এছাড়া ২০১২ সালে বঙ্গোপসাগরে ৩১ জন জেলেকে ট্রলার থেকে ফেলে দিয়ে হত্যা মামলারও অন্যতম আসামি মোরশেদ।

এএসপি তারেক আজিজ বলেন, মোরশেদ তার দলবল নিয়ে লটমনি পাহাড়ে বৈঠক করছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল রাতে সেখানে অভিযানে যায়। এ সময় মোরশেদ ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে মোরশেদের লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোরশেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রাম দা জব্দ করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন