© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ৬০ লাখ টাকার সোনাসহ চার বিমানযাত্রী আটক

শেয়ার করুন:
চট্টগ্রামে ৬০ লাখ টাকার সোনাসহ চার বিমানযাত্রী আটক

ছবি সংগৃহীত

own-reporter-chattogram
০৪:১৯ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার বিমানযাত্রীর কাছ থেকে নয়টি সোনার বার ‍উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা চার বিমানযাত্রীর কাছ থেকে নয়টি সোনার বার ‍উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে সোনার বারসহ চারজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকদের নাম প্রকাশ করেনি কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, দুই যাত্রীর কাছ থেকে তিনটি করে মোট ছয়টি, এক যাত্রীর কাছ থেকে দুটি এবং অন্য এক যাত্রীর কাছ থেকে একটি সোনার বার পাওয়া গেছে।

তিনি বলেন, ৯টি সোনার বারের মোট ওজন এক কেজি এবং বাজার মূল্য ৬০ লাখ টাকা।

আটক চার জনের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন