© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় আসছেন ইমরান খান

শেয়ার করুন:
ঢাকায় আসছেন ইমরান খান
own-reporter
০৮:০৫ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২০

এবছরের মে মাসের দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে তাকে আমন্ত্রণ জানাতে পারে ঢাকা।

এবছরের মে মাসের দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে তাকে আমন্ত্রণ জানাতে পারে ঢাকা।

জানা গেছে, আগামী ৩০ ও ৩১ মে ঢাকায় দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনে ডি-৮ ভুক্ত দেশের সরকার প্রধানরা অংশ নেবেন। এরই মধ্যে আয়োজক হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্যান্য সাতটি দেশের মতামত জানতে চিঠি দেয়া হয়েছে।

সে আলোকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে আসবেন ইমরান খান। আর এই সফরই হবে প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের প্রথম বাংলাদেশ সফর।

এদিকে করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান করাচিতে অনুষ্ঠিত এক সেমিনারে বলেছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত। ইমরান খান ওই সম্মেলনে অংশ নেবেন এবং এই সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আমরা আশা করি।

প্রসঙ্গত, প্রায় ২০ বছর পর উন্নয়নশীল বৃহৎ আটটি মুসলিম রাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ডেভেলপিং-এইট বা ডি-৮ এর শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৯৭ সালে ইস্তাম্বুলে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান, মালয়েশিয়া এবং বাংলাদেশকে নিয়ে এই জোট গঠিত হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন