© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসএসসি: সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৯৯, বহিষ্কার ৭

শেয়ার করুন:
এসএসসি: সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৯৯, বহিষ্কার ৭
own-reporter-sylhet
০৪:৫৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২০

সিলেট বোর্ডে এসএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৩৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট বোর্ডে এসএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৩৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য জানিয়ে বলেন, এদিন বোর্ডের অধীনে ১৪৬ কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৯৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৯৪ হাজার ১২১ জন। এই বিষয়ে অনুপস্থিত ছিলো ৩৯৯ জন।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিনজন, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিনজন ও নবীগঞ্জ উপজেলায় একজনকে বহিষ্কার করা হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন