© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

শেয়ার করুন:
শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
district-correspondent
০৭:১৮ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২০

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার দুপুরে ডাকাতদলের ছয় সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ি ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পিচুরী গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে মোশাররফ হোসেন (৩৭), বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে তছলিম উদ্দিন (৪৩), টাঙ্গাইল সদর উপজেলার উত্তর টারোটিয়া গ্রামের মৃত নয়ন খানের ছেলে জহুরুল ইসলাম (২৮), একই উপজেলার আলোয়াতারিণী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪২), কায়েগমারা গ্রামের মৃত জুলহাসের ছেলে জাহিদ হাসান(২৯) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামের আফছার আলীর ছেলে মুঞ্জুরুল ইসলাম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, উপজেলার মির্জাপুর-রানীরহাট আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতরা, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, এসময় একটি ট্রাক, দুইটি লোহার তৈরি হাসুয়া, একটি লোহার পাইপ, দুইটি লোহার রড, সিঁধ কাটার যন্ত্র, একটি বোল্ট কাটার ও লাইলোনের রশিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একাধিক মামলা রয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন