© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর ১৩ ক্লাবসহ সারাদেশে জুয়া নিষিদ্ধ

শেয়ার করুন:
রাজধানীর ১৩ ক্লাবসহ সারাদেশে জুয়া নিষিদ্ধ
own-reporter
০৫:১৪ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২০

রাজধানী ঢাকার ১৩টি অভিজাত ক্লাবসহ সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বিত বেঞ্চ এ রায় দেন।

রাজধানী ঢাকার ১৩টি অভিজাত ক্লাবসহ সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বিত বেঞ্চ এ রায় দেন।

জুয়া বন্ধের রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ। অন্যদিকে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া রাষ্ট্রপক্ষের কৌসুলি হিসেবে ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল বিপুল বাগমার।

আদালতের রায়ে জুয়া খেলা নিষিদ্ধ হওয়া ক্লাবগুলো হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র’স ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

এর আগে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামিউল হক ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মো. ফারুক।

ওই রিট আবেদনের রায়ে আদালত ঢাকার ১৩টি ক্লাবসহ সারাদেশে চলমান মেলার নামে হাউজি ও জুয়া খেলা বন্ধের নির্দেশ দেন। এছাড়া অর্থের বিনিময়ে বাজি ধরাও নিষিদ্ধ করেছেন আদালত।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন