© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধ ও বৃহস্পতিবার গ্যাস থাকবেনা সিলেটে

শেয়ার করুন:
বুধ ও বৃহস্পতিবার গ্যাস থাকবেনা সিলেটে
own-reporter
০৪:৩৭ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

সিলেট মহানগরী ও আশেপাশের এলাাকায় আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

সিলেট মহানগরী ও আশেপাশের এলাকায় আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে। যে কারণে বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে সিলেট ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা এলাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন