মোবাইল অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত ইরি মৌসুমে দেশের ১৬টি জেলার ১৬ উপজেলায় মোবাইল অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার পটুয়াখালী সার্কিট হাউজে আয়োজিত পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আমন সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, বরিশাল বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, কৃষকের ন্যায্যমূল্যের কথা চিন্তা করে গত আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে। কৃষক যেন ধান উৎপাদনে আগ্রহী হয়, সেজন্য সরকার কৃষকদের উৎসাহ দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসময় খাদ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026