রাজশাহীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুইজন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপ আরোহী দুই ব্যক্তি নিহত এবং আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম (২০) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি ঢাকার মোহাম্মদপুর লতের চরের জালাল আহম্মেদের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম বলেন, সকালে মহাসড়কের পাশে বালুবাহী ট্রাক রেখে চালক রাজাবাড়িহাটে নাস্তা করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপভ্যান পেছন থেকে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হন। আহত হন দুইজন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে পিকআপের ভেতর থেকে দুইজনের মরদেহ বের করেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026