নোয়াখালীতে অগ্নিকাণ্ডে চৌদ্দ দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

নোয়াখালীর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌমুহনী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এর আগেই বাজারের ১৪টি দোকান পুড়ে যায়। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নুর উদ্দিন সাইকেল মার্ট, নাহিদ লাইব্রেরি, আফসার হার্ডওয়ার, হাজী আবদুল কাইয়ুম ইলেকট্রনিক্স, আবদুর রব স্টোর, সহিদ ভেটেরিনারি হাউজ, মিলন হোটেল, পিতু সাহা স্টোর, জামাল ফার্মেসি, মনির স্টোর, মহিউদ্দিন স্টোর, আবুল কাশেম পান বিতান, কালাম টেইলার্স ও হাজী মোতাহের স্টোর।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে মাইজদী থেকে তিনটি, চৌমুহনী থেকে একটি ও সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) একটি তালিকা করতে বলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে অসুস্থতার ধাক্কা কিউইদের শিবিরে Feb 05, 2026
img
বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে পদকপ্রাপ্তির খবরে ববিতার প্রতিক্রিয়া Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স একাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ডিভাইস হ্যাকিং ম্যালওয়ার শনাক্ত যেভাবে Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026