© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সড়ক দুর্ঘটনায় আহত

শেয়ার করুন:
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সড়ক দুর্ঘটনায় আহত
own-reporter-gazipur
০৪:০৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, তার গাড়িচালক হেলালুর রহমান ও বডিগার্ড আবদুল বারেক।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গেলে তাকে বহনকারী জিপটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে বিভাগীয় কমিশনার, তার বডিগার্ড ও গাড়ির চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল ক‌লেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন