© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুজিববর্ষ: ভোলায় ২৫২৩ গৃহহীন পরিবার পেল নতুন ঘর

শেয়ার করুন:
মুজিববর্ষ: ভোলায় ২৫২৩ গৃহহীন পরিবার পেল নতুন ঘর
district-correspondent
০৪:৪৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার ৯ ইউনিয়নের দুই হাজার ৫২৩ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবারগুলোর প্রতিনিধির হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।

অনুষ্ঠানে নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। সমাজের অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ভূমিহীন মানুষ রাস্তায় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভূমিহীন মানুষদের বিনা পয়সায় ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। এছাড়া বর্তমান সরকারের আমলে দারিদ্র্যের হারও অনেক কমে গেছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন