© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন তিনজন, করোনায় আক্রান্ত মোট ১৭

শেয়ার করুন:
নতুন তিনজন, করোনায় আক্রান্ত মোট ১৭
own-reporter
০২:২২ পিএম | ১৯ মার্চ, ২০২০

দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, দুই জন পুরুষ। তারা তিনজন একই পরিবারের সদস্য। আক্রান্ত নারীর বয়স ২২ বছর, দুই পুরুষের একজন ৩২ ও অপরজনের বয়স ৬৫ বছর। ইতালিফেরত এক আত্মীয়ের মাধ্যমে তারা তিন জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা আজকের তিনজনসহ ১৭ জন। আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।

এর আগে বুধবার দেশে প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা জানায় আইইডিসিআর। দেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হন।

দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন