© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে আগুনে পুড়ল কারখানাসহ ১১ স্থাপনা

শেয়ার করুন:
চট্টগ্রামে আগুনে পুড়ল কারখানাসহ ১১ স্থাপনা

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০২:৩৮ পিএম | ১৯ মার্চ, ২০২০

চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রের দোকান ও কারখানাসহ অন্তত ১১টি স্থাপনা পুড়ে গেছে।

চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রের দোকান ও কারখানাসহ অন্তত ১১টি স্থাপনা পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ১০টি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে সাতটি আসবাবপত্রের দোকান ও চারটি আসবাব তৈরির কারখানা পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন