এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন। শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, হ্যাঁ, আমি কোভিড১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেয়ার জন্য-বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি। কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

তিনি লিখেছেন, প্রথমে নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। সব কিছু আমাদের মন থেকে উদ্ভূত হয় এবং আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল এবং উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন।

পোস্টে তিনি জানিয়েছেন, গত ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলসে একটি অনুষ্ঠানে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন। 

ওয়াসফিয়া আরও লিখেছেন, করোনা সংক্রমণ ঘটলে আতঙ্ক বাদ দিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টাইনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ ও আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর। 

উল্লেখ্য, ওয়াসফিয়া এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।

 

টাইমস /এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026