প্রয়োজনে বিমানবন্দর শাটডাউন করা হবে: বেবিচক
পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে দেশের সব বিমানবন্দর শাটডাউন করা হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগে বিশ্বের ১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি
পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে দেশের সব বিমানবন্দর শাটডাউন করা হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগে বিশ্বের ১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
মফিদুর রহমান বলেন, ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এখন শুধু ব্যাংকক, চীন, যুক্তরাজ্য, হংকংয়ের সঙ্গে বিমান চলাচল অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে এসব রুটেও বিমান চলাচল বন্ধ করে দেয়া হবে। যদি আরও প্রয়োজন পড়ে, যদি আরও ঝুঁকি বেড়ে যায়, তবে দেশের সব বিমানবন্দর বন্ধ করে দেয়া হবে।
টাইমস/এসএন/এইচইউ