আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনবেন না: প্রধানমন্ত্রী

আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য না কেনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, অযথা আপনারা বেশি করে পণ্য কিনে মজুদ করবেন না। দেশে প্রচুর খাদ্য রয়েছে। ঘাটতি হবে না। আপনারা অতিরিক্ত পণ্য কিনে পণ্যের দাম বৃদ্ধিতে সহায়তা করবেন না। পণ্যের দাম বৃদ্ধির মত অপরাধ আপনারা কেউ করবেন না।

শনিবার ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে ভোট দিতে গিয়ে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। মানুষ এ ভাইরাস নিয়ে আতঙ্কিত, ভীত। মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা পণ্যের দাম বৃদ্ধি করবেন না। যদি কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে, তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সব ব্যবসায়ী সরকারের নজরদারীতে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা জানতে পেরেছি, খাদ্য সংকটের আশঙ্কায় মানুষ অতিরিক্ত নিত্যপণ্য ক্রয় করছে। এটা ঠিক না, কারণ দেশে প্রচুর খাদ্যপণ্য মজুদ রয়েছে। এভাবে অতিরিক্ত পণ্য ক্রয় করলে বাজারে চাহিদা তৈরি হবে। এতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে বিজার্ভ রয়েছে তা দিয়ে আগামী এক বছরের প্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার সক্ষমতা রয়েছে। কাজেই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

করোনাভাইরাস বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার টেলিভিশন, বেতার ও অন্যান্য গণমাধ্যমে করোনাভাইরাস বিষয়ে মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে। আমি আশা করি দেশবাসী সরকারের নির্দেশনা মেনে চলবেন।

এসময় প্রধানমন্ত্রী দেশের সকল জনগণকে সচেতন ও সতর্কতার সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করার আহ্বান জানান। প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ারও পরামর্শ দেন তিনি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026