© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে: ইসি

শেয়ার করুন:
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে: ইসি
own-reporter
০৭:১৮ পিএম | ২১ মার্চ, ২০২০

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমুলক হয়েছে বলে মনেকরি। কারণ প্রার্থীরা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিলে তাকে অংশগ্রহণমুলক নির্বাচন বলে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, একটি ভোট পড়লেও নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মনে করি। কারণ প্রার্থীরা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিলে তাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলে।

শনিবার রাজধানীস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, নির্বাচনে একটি ভোটও যদি কাস্ট হয়, তাহলে আমরা বলবো এটা অংশগ্রহণমূলক নির্বাচন। কারণ ভোটাররা ভোট দিতে যাবে কিনা সেটা তাদের বিষয়। ভোটারকে ভোট দিতে বাধ্য করা যাবে না। এটা আইনেও নেই। স্বেচ্ছায় তারা ভোট দেবেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে জাল ভোট দেয়ার সুযোগ নেই, যে কারণে ভোটার উপস্থিতি কম হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২৯ মার্চের চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সকল নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন