© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত আরও তিন, মোট ২৭

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত আরও তিন, মোট ২৭

ছবি সংগৃহীত

own-reporter
০৩:৪৯ পিএম | ২২ মার্চ, ২০২০

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তের মধ্যে দুইজন বিদেশফেরত এবং একজন সংক্রমিত অন্যজনের থেকে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন, ফলে মোট সুস্থ হয়েছেন পাঁচজন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুজনই। বর্তমানে করোনা আক্রান্ত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন।

 করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন