© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস নিঃসরণে দুই শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন:
সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস নিঃসরণে দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter
০৫:৫৬ পিএম | ২৪ মার্চ, ২০২০

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় একটি শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস নিঃসরণে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় জাহাজ ভাঙ্গার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় একটি শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস নিঃসরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাহাজ ভাঙ্গার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

সীতাকুণ্ড পুলিশ স্টেশনের ইন্সপেক্টর শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজের পিছনের অংশে বিষাক্ত গ্যাস থাকে। সেগুলো ছিদ্র করে বের করার সময় বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু হয়। এসময় আরও একজন অসুস্থ হয়ে পড়েন।  তারা সবাই শিপইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কাজ করছিলেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

 

টাইমস/আরএ/এইচইউ

মন্তব্য করুন