করোনা: নারায়ণগঞ্জে টহলে সেনাবাহিনী  

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে নারায়ণগঞ্জ শহরে টহল শুরু করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ টহল করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের বৈঠক হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জের ৫টি উপজেলায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। তবে সদর উপজেলার টিমই শহরের দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা, কেউ যাতে খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করতে সেনা সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ জানান, গত ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিদেশ থেকে নারায়ণগঞ্জে এসেছে ৫ হাজার ৯৬৮ জন। যাদের মধ্যে ১৮৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026