© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে গ্যাস লাইটার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

শেয়ার করুন:
গাজীপুরে গ্যাস লাইটার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৬:৪৫ পিএম | ২৬ মার্চ, ২০২০

গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কাশিমপুরের ইউসুফ মার্কেটের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কাশিমপুরের ইউসুফ মার্কেটের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নির্মল চন্দ্র সরকার (৪৫), তার স্ত্রী চায়না চন্দ্র সরকার (৩৮) ও তাদের ছেলে নিপু চন্দ্র সরকার (১৩)। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চায়নার বড় ভাই পরিতোষ চন্দ্র সরকার বলেন, আমার বোন পরিবার নিয়ে কাশিমপুর ইউসুফ মার্কেটের পাশে একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকে। চায়না একটি গার্মেন্টসে চাকরি করে। তার স্বামী ট্রেইলার। তার একটি দোকান রয়েছে। আর তাদের ছেলে পড়ালেখা করে।

ভোরে চায়না রান্নার জন্য গ্যাস লাইটার জ্বালাচ্ছিলো। এসময় জ্বালানোর সঙ্গে সঙ্গে লাইটারটিতে বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিনজনই দগ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, চায়নার শরীরের ৯৫ শতাংশ, নির্মলের ১০০ শতাংশ ও নিপুর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন