© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারে ঠাণ্ডা পানি না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন:
ইফতারে ঠাণ্ডা পানি না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০৫:৪২ পিএম | ১৭ মে, ২০২০

ইফতার করার সময় কামাল উদ্দিন তার স্ত্রী শেলীর কাছে ঠাণ্ডা পানি চায়। স্ত্রী শেলী পানি নেই বলে জানালে কামাল উদ্দিন রাগে স্ত্রীকে জগ দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে শেলী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই কামাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন