রাজশাহীতে প্রধানমন্ত্রীর অনুদান পেল আত্মসমর্পণকারী ৫৭ চরমপন্থী

আত্মসমর্পণ করা রাজশাহীর ৫৭ জন চরমপন্থী সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়েছেন। সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তাদের হাতে চেক তুলে দেন।

রাজশাহীর ৫৭ জনের মধ্যে জেলার বাগমারা উপজেলার আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ৩৩ জন। এছাড়া পুঠিয়া উপজেলার ১৬ জন, দুর্গাপুরের ৫ জন এবং মহানগর এলাকার বাসিন্দা ৩ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। তার স্ত্রীকেও প্রধানমন্ত্রীর এই ৫০ হাজার টাকা অনুদানের চেক দেয়া হয়েছে।

এসময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সমাজের একটি অংশ যেন ভুলপথে থেকে দেশকে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য দূরদৃষ্টিসম্পন্ন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চরমপন্থীদের পুনর্বাসন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক জহির উদ্দিন ও জেলা প্রশাসক মো. হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

গত বছরের ৯ এপ্রিল পাবনায় আরও ৫৩৯ জনের সঙ্গে রাজশাহীর এই ৫৭ জন আত্মসমর্পণ করেন। এরপর তারা সরকারের তরফ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান পান। এবার করোনাভাইরাস পরিস্থিতির জন্য তাদের আরও ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026