করোনা: বরিশালে নতুন করে চার পুলিশসহ আক্রান্ত ৮
প্রতীকী ছবি
বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চার পুলিশ সদস্য রয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে চার পুলিশ সদস্য রয়েছেন। ৪ পুলিশ সদস্যের মধ্যে ১ জন বরিশাল পুলিশ লাইনের এবং বাকি ৩ জন কোতোয়ালি মডেল থানায় কর্মরত। এ ছাড়া আক্রান্তদের মধ্যে নগরীর কাজীপাড়া এলাকার একজন পুরুষ (৫৫), চাঁদমারি এলাকার এক নারী (৩৫), সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের এক পুরুষ (২৮), বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের এক বৃদ্ধ (৬০)।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আটজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলায় আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৬, সদর উপজেলা ২ জন (রায়পাশা কড়াপুর এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২ জন, মেহেন্দীগঞ্জ ৫ জন, উজিরপুর ৭ জন, হিজলা ৩ জন, গৌরনদীতে ৩ জন, বানারীপাড়া ৩ জন, বাকেরগঞ্জে ৩ জন, মুলাদী ২ জন এবং আগৈলঝাড়া ২ জন করোনা রোগী শনাক্ত করা হয়।
টাইমস/এইচইউ