হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে ৫ শতাধিক বাড়িঘরে পানি

ঘূর্ণিঝড় আম্পানে প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বেড়িবাঁধ ভেঙে পাঁচ শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। এছাড়া কয়েকটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নিচতলায় পানি এসেছে। এসব এলাকার নিম্নাঞ্চল অন্তত পাঁচ ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।

বুধবার দুপুর ৩টার পর থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নদীর তীরবর্তী চরঈশ্বর, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে এই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে আম্ফানের প্রভাবে হাতিয়ার সুখচর, নলচিরা, চরঈশ্বর ও নিঝুম দ্বীপের নদীর তীরের বাঁধ ভেঙ্গে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হতে থাকে। গত বর্ষা মৌসুমে ভেঙে যাওয়া বেড়ি বাঁধ মেরামত না করায় খুব সহজে জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হয়ে যায়।

চরঈশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, আমার এলাকায় বেড়িবাঁধের বাইরে ও ভেতরে পাঁচ শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে ভেসে গেছে। তবে লোকজনকে আগেই সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন বলেন, তার ইউনিয়নে অস্বাভাবিক জোয়ারের চাপে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে অনেক বাড়িঘর ও রাস্তঘাট তলিয়ে গেছে। এসব এলাকার কয়েক হাজার মানুষ স্থানীয় আশ্রয়কেন্দ্রে উঠেছে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলামও তার ইউনিয়নে ‘অস্বাভাবিক জোয়ারে’ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর দিয়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ করে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা ৩টার পর থেকে জোয়ারের পানি নামতে শুরু করে। নদী-তীরবর্তী বেড়িবাঁধ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026